মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গুলি, কুপিয়ে জখম

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৫:০৯
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার আলী আক্কাস বুলুকে (৫৫) দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে ইউনিয়ন ভূমি অফিসের সামনে পৌঁছালে আগ্নেয়াস্ত্র ও লোহার রড, হাতুড়ি ও রামদা নিয়ে ১০/১২ জন  দুর্বৃত্ত তার উপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তার দুই পায়ে গুলি চালায়। এবং দুই পা ও ডান হাত কুপিয়ে জখম করে । গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে খুলনা সদর হাসপাতালে নিয়ে যায়।  তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বুলুর ভাই মো. বায়েজিদ তালুকদার অভিযোগ করে বলেন, ‘ইউপি নির্বাচনের জের ধরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কালাম খানের নেতৃত্বে কালাম খা ,খবির খা ও লুৎফর খায়ের নেতৃত্বে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়।
 
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ‘ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। গুলি করার ঘটনাটি সত্য নয়।’