কুমিল্লার হোমনা উপজেলায় জাল নোটসহ দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এরা হলেন, বরিশালের মুলাদী থানার পাতারচর গ্রামের সালাম চৌকিদারের ছেলে সাদ্দাম (২৫) ও মোসলেম বেপারীর ছেলে আলতাফ (২৮)।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাড়মোড়া গরু বাজারে জাল নোট দিয়ে কেনাকাটা করার সময় জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে এক হাজার টাকার ছয়টি জাল নোট জব্দ করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন উপজেলায় সাপ্তাহিক হাটের দিন ঘুরে ঘুরে জাল নোট বিক্রির কথা স্বীকার করেছেন। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
