নাটোরের বিভিন্ন স্থান থেকে তিন জামায়াত ও ছাত্রশিবির নেতা-কর্মীসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে ৫৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নিয়মিত মামলা ও ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারদের মধ্যে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম উদ্দিন ও শিবির কর্মী মাসুদ রানাও রয়েছেন।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
