তাড়াশের পওতা গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের বিবাদ মীমাংসার পারিবারিক বৈঠক চলাকালে আক্কাস আলীকে (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নিমগাছী সমাজভিক্তিক মত্স্যচাষ প্রকল্পের অধীনে উপজেলার বড় পওতা গ্রামের একটি পুকুরে সুফল ভোগীরা মাছ চাষ করছে। কয়েক দিন আগে সুফলভোগী আক্কাস আলী ও হারেজের মধ্যে মাছ বিক্রির টাকা নিয়ে চা স্ট্রলে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার দুপুরে দুইপক্ষের ভুল বুঝাবুঝি নিরসন করতে মঈনুলের বাড়িতে বৈঠক বসে। বৈঠক চলাকালিন সময়ে হারেজ ও তার লোকজন আক্কাস আলী ও তার সমর্থকদের ওপর লাঠিসোঠা নিয়ে ঝাপিয়ে পরে। প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন আক্কাস। তাকে দ্রুত তাড়াশ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর বগুড়া জিয়া্উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
