কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ১১৩

আপডেট : ১৪ জুন ২০১৬, ২০:৩৬
 
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১১৩ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ১৭ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মো. মাহবুবুর রহমান জানান, পুলিশের এ বিশেষ অভিযানে আটক ১১৩ জনের মধ্যে কুমিল্লা মহানগরীর জামায়াত নেতা হেলাল উদ্দিন বশিরসহ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী রয়েছেন। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।