লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলগেট নামক স্থানে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাক খাদে পড়ে দু'জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকের হেলাপাড় প্রদীপ চন্দ্র (২৫) ও ট্রাকের শ্রমিক স্বদীপ চন্দ্র (২০)।
এই ঘটনায় স্থানীয় পুলিশ জানায়, পাটগ্রামগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে লালমনিরহাট-গামী ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার জেলার পাটগ্রাম উপজেলার নবী নগর বাউরার কৃতিম চন্দ্রর পুত্র প্রদীপ চন্দ্র ও জয়চানের পুত্র স্বদীপ চন্দ্র ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন প্রধান দুর্ঘটনা ঘটনার কথা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। খবর- বাসস।
