আট হাজারে মিলবে ‘ভাইব কে৫’

আপডেট : ১৫ জুন ২০১৬, ২০:৩৫
বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীন ও তাইওয়ানের মোবাইল ডিভাইস নির্মাতারা। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনোভো অন্যতম একটি। স্মার্টফোন বাজারে আধিপত্য বাড়াতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের স্মার্টফোনকে হাতিয়ার হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্টরা। এ নীতিতে ব্যবসা সম্প্রসারণের সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় কনফিগারেশনের তুলনায় সাশ্রয়ী ‘লেনোভো ভাইব কে৫’ আনছে প্রতিষ্ঠানটি।
 
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হয় এই ফোন। এবার বাজারে আসছে ডিভাইসটি। শুরুতে এই ফোন ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে।
 
২২ জুন থেকে ফোনটি মিলবে ই-কমার্স সাইট অ্যামাজনে। ওইদিন দুপুর একটা থেকে ‘নিবন্ধন’ শুরু হবে।
 
এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভাইব কে ৫ মডেলের পাশাপাশি প্রদর্শিত হয় লেনোভো ভাইব কে৫ প্লাস মডেলটিও। তবে প্লাস মডেলটি গত মার্চ থেকেই বিক্রি শুরু হয়। ভাইব কে৫ মডেলটির দাম ভারতীয় মুদ্রায় ৬ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার টাকা।
 
এবার আসা যাক মডেলটির স্পেসিফিকেশনে। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভিত্তিক লেনোভো ভাইব কে ৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ১.৪ গিগাহার্টজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১৫ প্রসেসর, সঙ্গে ২ জিবি র‍্যাম। ইনবিল্ট ১৬ জিবি স্টোরেজ, মেমোরি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত।
 
এবার আসা যাক ক্যামেরার কথায়। এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেল এলইডি যুক্ত রিয়ার ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোর-জি সাপোর্টেড এই ফোন, পাবেন ডুয়াল সিম সাপোর্ট। সূত্র- টেক টু।