রাণীনগরে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৩:৫৩
নওগাঁর রাণীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সেকেন্ড-ইন কমান্ড বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী মো. খাইরুল আলম মন্টুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
এ সময় তার কাছ থেকে দুটি ককটেল ও একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত একজন জেএমবি সদস্য। খাইরুল উপজেলার বড়গাছা গ্রামের বাসিন্দা।দুপুরে
 
পুলিশ জানায়, বুধবার সকালে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়গাছা বাজারে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পৃথক মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খাইরুল দীর্ঘদিন পলাতক থেকে গোপনে এলাকায় এসে জেএমবি সদস্যদের পুনরায় সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন।