চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:১৪

নগরীর ব্যস্ততম আন্দরকিল্লা মোড়ে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় নগর ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ অনুমান করছে নিহত ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, গাড়ির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিতে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিত্সা শুরুর আগে ওই ব্যক্তি মারা গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।