চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের দৌলৎগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড়, শার্টপিস ও থান কাপড় জব্দ করা হয়েছে। এ সময় এসব মালামাল বহনকাজে ব্যবহৃত পিকাপ-ভ্যানটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই পিকাপ-ভ্যানে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল। এগুলোর মধ্যে রয়েছে ১০১৮ পিস ভারতীয় শাড়ি, ৬৭ পিস শার্ট ও ৩৩৮ মিটার থান কাপড়। পিকাপ-ভ্যানটিও জব্দ করা হয়। পিকাপ-ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।
