খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ১১৮

আপডেট : ১৫ জুন ২০১৬, ২০:১৯
খুলনা মহানগর ও জেলা পুলিশ ১১৮ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ৪৭ জনকে এবং জেলা পুলিশ ৭১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মী রয়েছে।
 
মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা মহানগরীর আট থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করা হয়।
 
অপরদিকে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ওয়াচ) আব্দুর রশিদ জানান, খুলনা জেলার নয় থানায় অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করা হয়।