টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন চারজন।
প্রথম ঘটনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের চর ভাবলা এলাকায় বুধবার সকালে বাস ও পিকাপ-ভ্যানের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চারজন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত জমিলা বেগম (৮০) নামে উপজেলার দুর্গাপুর এলাকার মৃত নুরু উদ্দিনের স্ত্রী। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দ্বিতীয় ঘটনা
টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের সামনে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক আরবিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
