ত্রিশালে ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৬:১০
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষণকারীকে আটক করেছে।
 
জানা গেছে, উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলছিড়া প্রামের জসীম উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী অঞ্জনাকে (২০) জসীম উদ্দিনের চাচাত বড় ভাই শাহ জাহান (৩০) মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি|) মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।