শুরু হলো দেশের প্রথম অনলাইন ঈদ পর্যটন মেলা

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৬:২৭
এবারের ঈদের ছুটিকে আরো আনন্দময় করে তুলতে বুধবার থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে পনেরো  দিনের ‘অনলাইন ঈদ পর্যটন মেলা ২০১৬’। 
 
প্রতিদিনকার কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠলে সবাই চায় একটু নির্মল আনন্দ,একটু প্রশান্তি। তাই তো একটু ছুটি পেলে সকলেই হারিয়ে যেতে চান কোলাহল থেকে দূরে কোথাও। আর ঘুরতে যাওয়ার সবচেয়ে ভাল সময় হল ঈদের ছুটি। ঈদের এই ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের বিভিন্ন জনপ্রিয় স্থান এমনকি ঘুরে আসতে পারেন বিদেশ থেকেও। এই মেলার আয়োজক ভ্রমণ লিমিটেড এবং পেমেন্ট পার্টনার এসএসএল কমার্স। 
 
এই মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশের নামকরা ২৫ টি ট্যুর অপারেটর এবং দেশের ২৫০ এর অধিক হোটেল/রিসোর্ট। এই আয়োজন চলবে ৯ রমজান (১৫ জুন) থেকে ২৪ রমজান (৩০ জুন) পর্যন্ত ভ্রমণ এর ওয়েবসাইট www.vromon.com.bd-এ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুবায়ের বিন আমিন।
 
ভ্রমণ ডট কম ডট বিডির সহ–প্রতিষ্ঠাতা ও পরিচালক মামুন জামান বলেন,বাংলাদেশের মানুষ বেড়াতে অনেক ভালবাসেন। কিন্তু ভ্রমণ করতে তাদের নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। অনলাইন ট্রাভেল বুকিং সার্ভিস ভ্রমণ ডট কম ডট বিডি এর মাধ্যমে এ দেশের পর্যটকদের দেশে ও দেশের বাইরে স্বাচ্ছন্দ্য ও আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য। আশা করছি এই মেলার মাধ্যমে আমরা অনেক সাড়া পাবো এবং আগামীতেও যেন ভালো সার্ভিস দিতে পারি সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।