কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জীবন বিমা চুক্তি করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে এ চুক্তি সম্পন্ন হয়। এ চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, এই চুক্তি তিন বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে। তিন বছর পর এটি আবার নবায়ন করা হবে।
