মরা গরুর মাংস বিক্রি: কসাইকে জরিমানা

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৯:৩৯
মরা গরুর মাংস বিক্রির অপরাধে মেহেরপুরে লালন নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা  করেছে ভ্রাম্যমাণ আদালত । সেই সঙ্গে ওই মরা গরুর মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে।
 
বুধবার মেহেরপুর পৌর পশুহাটে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর পৌর পশু হাটে কসাই লালন মরা গরুর মাংস বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান ঘটনাস্থলে যান। ঘটনার সত্যতা পেয়ে তিনি শহরের গোরস্থানপাড়ার কাইজার আলীর ছেলে কসাই লালনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।