গাজীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৭:১৭
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা ইব্রাহীম শেখ (৬০) খুন হয়েছেন।
 
বুধবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর উত্তরপাড়া নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম দেলোয়ার হোসেন শেখ (২৭)।
 
শ্রীপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে নিজ দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন করে তার ছেলে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ছেলে দেলোয়ার হোসেন শেখকে আটক করে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এলাকাবাসী জানান, দেলোয়ার হোসেন শেখ মাদকাসক্ত ছিলেন। সে প্রায়ই নেশার টাকার জন্য তার স্ত্রীকে নির্যাতন করতো। তার নির্যাতনের কারণে স্ত্রী মঙ্গলবার বাপের বাড়ি চলে যায়। ধারনা করা হচ্ছে- নেশার টাকার জন্য তার বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।