মুন্সীগঞ্জে শপথ নিলেন ২৩ ইউপি চেয়ারম্যান

আপডেট : ১৫ জুন ২০১৬, ২১:১৭
মুন্সীগঞ্জে শপথ নিয়েছেন নবনির্বাচিত ৩ উপজেলার ২৩ ইউপি চেয়ারম্যান।
 
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তৃতীয় ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের এই শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
 
এ সময় শপথ নেন লৌহজংয়ের ১০টি, টঙ্গিবাড়ীর ১১টি ও সদর উপজেলার ২টিসহ মোট ২৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা।শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ শিকদার প্রমুখ।