সাতক্ষীরা সীমান্তে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০১৬, ২১:২৮
নিখোঁজের দুদিন পর বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কুশখালি সীমান্তের একটি পাটক্ষেত থেকে ফাহিম আহমেদ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সে সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের ছেলে। কুশখালি সীমান্তের মেইন পিলার  থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তার লাশটি পড়ে ছিল। এ সময় তার নাক ও কানে রক্তপাতের চিহ্ণ দেখা দেখা গেছে।
 
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, মায়ের সঙ্গে কুশখালি গ্রামে নানা বাড়িতে থাকতো ফাহিম। ফাহিম মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। বিষয়টি পরে পুলিশকেও জানিয়েছিল তারা। বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি পাটক্ষেতে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়।