চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৫:৩০
পাবনার চাটমোহর উপজেলার চরনবীন গ্রামে বুধবার সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
জানা গেছে, চরনবীন গ্রামের মজনু রহমানের ছেলে আব্দুল্লাহ (৫) বাড়ির পাশে খেলার সময় পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় আব্দুল্লাহর কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।