কফি, চিনি, ফাস্টফুড অ্যালকোহল, সফট ড্রিংকস ত্বকের জন্য ক্ষতিকর

আপডেট : ১৬ জুন ২০১৬, ০৯:৩৯
 
যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ২০১৫ সালে এসথেটিক প্রসিডিওরে বা মানুষের ত্বক সুন্দর করতে ব্যয় করা হয়েছে ১৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। গাণিতিক হিসাবে বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০ হাজার কোটি টাকার বেশি। এ তথ্যটি এখানে দেয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু  সৌন্দর্যের পেছনে আমেরিকানরা ব্যয় করেছে এই বিপুল পরিমাণ টাকা। অথচ কোনো টাকা ব্যয় না করেই আপনি আপনার স্কিন সুন্দর রাখতে পারেন। আর এ জন্য জানতে হবে আপনার স্কিন কিসে ক্ষতি হয় ও সুন্দর হয় সে সম্পর্কে।
 
যেমন- স্কিন ভাল রাখার জন্য প্রয়োজন একটি ভালো ক্লিনজার, একটা ভালো ময়েশ্চরাইজার ও একটি ভাল সান ব্লক। কিন্তু  ন্যাচারোপ্যাথিক চিকিত্সক ও দ্য ক্লিয়ার স্কিন ডায়েট-এর অথার ড: অ্যালান লোগান এর মতে অনেক খাবার আছে যাতে মুখের ত্বকে ব্রণ ও রিংকেল তৈরি করে। এধরনের ৭টি ফুড পরিহার করে আপনি ত্বক সুন্দর ও সতেজ রাখতে পারেন। স্কিন সুন্দর রাখার জন্য যেসব খাবার পরিহার করতে হবে তা হচ্ছে- স্যান্ডউইচমিট। ড: লোগানের মতে প্রসেসড মিটের কারণে তৈরি হওয়া কেমিক্যালেই ত্বকে রিংকেল পড়ে। তাই প্রসেসড মিট পরিহার করা ভালো। প্রতিদিন দুধ পানে ত্বকের ব্রণ বা একনি বাড়তে পারে। এক্ষেত্রে ড: লোগানের যুক্তি হচ্ছে, দুধ পানে গ্রোথ হরমোন বাড়ে যা একনি তৈরিতে ভূমিকা রাখে।
 
বেটি ককসিস নামের একজন অ্যাসথেটিশিয়ানের মতে প্রক্রিয়াজাত খাবার বা ফাস্টফুড হচ্ছে ত্বকের বড় শত্রু। শুধু তাই নয় টরেন্টোর প্লাস্টিক সার্জন ড: স্টিফেন মুলহল্যান্ড-এর মতে প্রসেসড ফুড স্বাভাবিক সেল বিল্ডিং প্রসেসকে বাধাগ্রস্ত করে এবং ত্বকে প্রদাহ তৈরি করে। আর ত্বকের সবচেয়ে বেশি ক্ষতি করে বিভিন্ন ধরনের অধিক চিনিযুক্ত সফট ড্রিংকস ও সুগার বা চিনি। অ্যালকোহলও ত্বকের জন্য ক্ষতিকর। প্রতিদিন দুটির বেশি অ্যালকোহল পান করলে লিভারের ওপর চাপ পড়ে মুখের ত্বকে পোরস বা ছিদ্র তৈরি হয়। এব্যাপারে ন্যাশনাল রোজাসিয়া সোসাইটির মতে মুখের ত্বকে রোজাসিয়া নামের ত্বকের ক্ষতিকর রোগ ৭৬ ভাগ বেশি বাড়ায় রেড ওয়াইন। আর এসথেটিশিয়ান ককসিস এর মতে কফি এবং ক্যাফিনেটেড টি বা চা এক ধরনের ডাই ইউরিটিকস হিসাবে কাজ করে। ফলে ত্বকের ডিহাইড্রেশন তৈরি করে। ফলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তাই কফি ও ক্যাফিনেটেড চা পান থেকে বিরত থেকে ত্বক ভাল রাখা যায়।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ