জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

আপডেট : ১৬ জুন ২০১৬, ১০:০৬
 
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক জনি (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গী সাকিল (২৪)। 
 
বুধবার দিবাগত রাতে উপজেলার আন্দুলবাড়িয়া-আনসারবাড়িয়া রেল ষ্টেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
নিহত জনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোবারক হোসেন ও আহত শাকিল চুয়াডাঙ্গা জেলা সদরের ছোটশলুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। 
 
চিকিৎসক জানিয়েছেন, নিহত ও আহত যুবকের মুখ দিয়ে অতিরিক্ত অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। 
 
পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।