সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শাটারগানসহ ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুর রহমান মোল্লা (২৫) উপজেলার মেঘুল্লা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতির গোপস সংবাদের ভিত্তিতে উপজেলার খাস সোনামুখী উচ্চ বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে তাকে চ্যালেঞ্জ করা হয় ও তার দেহ তল্লাশি চালিয়ে ওই শার্টারগানটি পাওয়া যায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাকাতদলের অন্য সদস্যরা এ সময় গা ঢাকা দেয়।
বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক আজাদ রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
