রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত নাজমুল হক (১৪) উপজেলা সদরের বাসিন্দা।
বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নাজমুল উপজেলার টেলিফোন এক্সচেঞ্জের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
