কালীগঞ্জে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড-অর্থদণ্ড

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৩:৫৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নকল আজিজ বিড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারখানা থেকে বিড়ি বানানোর কাগজ, তামাক ও মালামাল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লার ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালান। এরপর জব্দকৃত মালামাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দেবরাজপুর গ্রামের আসলাম (২০) একই গ্রামের আকিদুল (২৫)।
 
অভিযানকালে যশোর আরএসএম আনোয়ারুল ইসলাম, মাহবুব হোসেন, সালাউদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।