জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে ১০ জঙ্গি গ্রেফতার

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৪:১৭
দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায়  নিষিদ্ধ ঘোষিত দুটি জঙ্গি সংগঠনের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নয়জন জেএমবির এবং একজন হিজবুত তাহরীরের সদস্য।
 
ময়মনসিংহ রেঞ্জের শেরপুর জেলায় জেএমবির একজন, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলায় জেএমবির একজন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় জেএমবির একজন, নওগাঁ জেলায় জেএমবির দুইজন, রংপুর রেঞ্জের রংপুর জেলায় জেএমবি একজন, দিনাজপুর জেলায় জেএমবির একজন, পঞ্চগড় জেলায় জেএমবির একজন, বরিশাল রেঞ্জের বরগুনায় একজন এবং ঢাকায় হিজবুত তাহরিরের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারদের কাছ থেকে দুটি ককটেল, একটি হাসুয়া এবং সাতটি লিফলেট জব্দ করা হয়েছে।