জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার তিনটার দিকে উপজেলার দেওলাবাড়ি সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সর্দারপাড়ায় শিশু রমজান আলীর ছেলে আব্দুল আলিম (১০) ও ফুল মিয়ার ছেলে রায়হান (৬) বৃষ্টিতে ভিজছিল। এ সময় বজ্রপাত হলে তারা আহত হয়। গুরুতর অবস্থায় এদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
