টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে অন্যতম ফেভারিটও তারা। দল নিয়ে শিরোপা জেতার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী কোচ জেরার্ডো মার্টিনোও। তার বিশ্বাস, ২৩ বছর ধরে চলা শিরোপা খরা এবার ঘুচবে।
বলিভিয়াকে হারানোর পর মার্টিনো জানান, নকআউট পর্বের পথচলার জন্য তার দল ভালো অবস্থায় আছে। তবুও সতর্ক ৫৩ বছর বয়সী এই কোচ। তিনি বলেন, ‘আমরা ভালো সময়ের মধ্যে আছি। আমাদের অনেক খেলোয়াড় চোট কাটিয়ে উঠছে এবং নকআউট পর্বের জন্য আমরা ভালো অবস্থায় আছি।’
তিনি আরো বলেন, ‘ভালোভাবে প্রথম ধাপটা শেষ হলো; কিন্তু সামনে যেটা (নকআউট পর্ব) আসছে, সেটার কারণেই এটা অর্থহীন। কিন্তু দল সতর্ক আছে।’
ফক্সবরোতে আগামী রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্সআপ ভেনেজুয়েলা।
