পাবনার চাটমোহর উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
প্রথম ঘটনা
বুধবার সন্ধ্যায় উপজেলার চরনবীন গ্রামের মজনুর রহমানের ছেলে আব্দুল্লাহ (৫) বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।
দ্বিতীয় ঘটনা
বুধবার বিকালে উপজেলার দিয়ারপাড়া গ্রামে বাড়ির পাশে খেলা করার সময় আলাউদ্দীনের ছেলে আজিম (৩) সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
