চৌগাছায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৮:২৬
যশোরের চৌগাছায় মমিনুর রহমান ও ইমরান হোসেন নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে   গ্রেফতার করেছে পুলিশ।
 
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে চৌগাছা শহর থেকে   গ্রেফতার আটক করে।
 
গ্রেফতারকৃতরা হলেন- চৌগাছা শহরের কুঠিবাড়ি এলকার মৃত নজরুল ইসলামের ছেলে মমিনুর রহমান ওরফে মমিন (৪০) ও উপজেলার মন্মথপুর গ্রামের রুহুল আমীন পানুর ছেলে ইমরান হোসেন (২৫)।
 
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে হত্যা মামলার পলাতক আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। মমিনুরের বিরুদ্ধে চৌগাছা থানায় ৪টি হত্যা মামলাসহ চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪টি এবং ইমরানের নামে একটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৭টি মামলা রয়েছে।