কুমিল্লায় ৫০ কেজি গাঁজা ভর্তি একটি প্রাইভেট কারসহ হাবিবুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার শ্রীপুর এলাকায় এ অভিযান চালায়। গ্রেফতারকৃত ব্যক্তি নওগাঁ জেলার বদলগাছি এলাকার আকবর আলীর ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ওই প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
