বান্দরবানে আওয়ামী লীগ নেতা অপহৃত : গ্রেফতার ৪

আপডেট : ১৬ জুন ২০১৬, ২২:২৯
বান্দরবানের আওয়ামী লীগ নেতা মংপু মারমা অপহরণের ঘটনায় করা মামলায় এক নারীসহ  চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃত হলেন, মেহ্লাচিং মারমা,শখ্যৈই চিং মারমা, সাদোচিং মারমা, বাচমং মারমা।
 
বান্দরবান থানার ওসি মো. রফিক উল্লাহ জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গত ১৩ জুন রাতে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংপু মারমাকে উপজেলার জামছড়ি মুখ পাড়ার বাসিন্দা ইউপি সদস্য ক্রানুপ্রু মারমার বাড়ি থেকে অপহরণ করা হয়।