ময়মনসিংহের মুক্তাগাছায় ফাঁসিতে ঝুলে টিটু হালই (২৩)নামের এক যুবক আত্মহত্যা করেছেন । আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পাড়াটঙ্গী ৪ নং ওয়ার্ডের কচিকাঁচার আসর স্কুল সংলগ্ন সংলগ্ন পৈত্রিক দোতলা বাড়ির বৈদ্যুতিক ফ্যানে ফাঁসিতে ঝুলে ঐ যুবক আত্মহত্যা করে ।
পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
প্রতিবেশি সূত্রে জানা গেছে, বিয়ে করতে না পারায় অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয় ।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন ।
