মাদক সেবনের অপরাধে মেহেরপুরের এক ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস ওই সাজা দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন বিকালে মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া গ্রামের হযরত আলী (৩৫), সফিকুল ইসলাম (২৬), আবুল বাশার (৩১) এবং ফুল চাঁদ আলী (৩৬) গ্রামের মাঠে গাঁজা সেবন করছিল। ওই সময় গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার রামদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই হারুন-অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করেন।
এসময় পুলিশ তাদের কাছ থেকে গাঁজা ও কলকি উদ্ধার করে। এদিন তাদের আদালতের সামনে হাজির করা হয়। আদালত তাদের ওই সাজা দেয়।
