দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন 'ওয়ানপ্লাস থ্রি' প্রকাশ্যে আনল। ডিভাইসটি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ই-কমার্স সাইটগুলোতে পাওয়া যাচ্ছে। ‘ওয়ানপ্লাস ৩’ স্মার্টফোন গত বছর বাজারে আসা ওয়ানপ্লাস ২-এর পরবর্তী সংস্করণ। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১৬ ডলার।
এবার আসা ফোনটির স্পেসিফিকেশনে। এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, মানে বোঝাই যাচ্ছে ওয়ানপ্লাস তাদের সেরা ফিচারগুলো এই ফোনের মাধ্যমে ক্রেতাদের সামনে হাজির করবে। এতে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, উপরে গোরিলা গ্লাস প্রোটেকশন। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
এতে জুড়ে দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যা ফোর-কে ভিডিও রেকর্ড করতে পারে। ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি-র। ওয়ানপ্লাসের দাবি, ফ্রন্ট ক্যামেরাতেই ১০৮০ রেজ্যুলেশনের ভিডিও ক্যাপচার করা যাবে।
হার্ডওয়্যারের বিচারেও এই ফোন বাজারচলতি অন্যান্য স্মার্টফোনকে টেক্কা দেবে। ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফোর-জি এলটিই সমর্থন সুবিধা। অক্সিজেন ওএস বেসড অন অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো। সূত্র- এনডিটিভি।
