বিশ্ব এখন কাঁপছে কোপা আমেরিকা ও ইউরো কাপ জ্বরে। এই উন্মাদনায় শামিল হতে ফেসবুক মেসেঞ্জারে আপনিও খেলতে পারেন নতুন ফুটবল গেম। গেমটির পোশাকি নাম 'কিপিআপ'। খুব সহজেই খেলা যাবে নতুন গেমটি।
কীভাবে আপনার ফোনে পাবেন এই নতুন ‘সকার’ গেম? আপনার ফোনে ফেসবুক মেসেঞ্জারের একেবারে আপডেটেড ভার্সন থাকতে হবে। এবার মেসেঞ্জার খুলে আপনার যে কোনও বন্ধুকে একটি ফুটবল ইমোজি পাঠাতে হবে। সেই ইমোজির উপর খানিকক্ষণ আঙুল চেপে দেখুন, গেম শুরু হয়ে যাবে।
কি করে খেলতে হবে? যে ফুটবলটি স্ক্রিনে রয়েছে, সেটিকে মাটিতে পড়তে দেওয়া যাবে না। ব্যস! প্রতিবার আপনি বলটি মেরে উপরে পাঠাবেন, আপনার পয়েন্ট বাড়তে থাকবে। ‘ব্যাক’ বোতাম টিপলেই গেমটি শেষ হয়ে যাবে। সূত্র- এনডিটিভি।
