বিজিবি ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়ন জেলার হরিপুর সীমান্তে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ডাবরী সীমান্ত ফাঁড়ির টহল দল গেরুয়াডাঙ্গী নামক স্থান থেকে এ মদ আটক করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ৪ জন মদ পাচারকারী পালিয়ে যায়।
৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, হরিপুর থানায় পলাতক গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে রুবেল (৩০) ও কামরুল ইসলাম (২২), নাজির হোসেনের ছেলে জহির (২৫), মাওলানা লাল মোহাম্মদের ছেলে মাসুদের (৩৫) নামে মামলা করেছে বিজিবি।
-বাসস
