ব্যাকটেরিয়া সনাক্তের সেন্সর বানালেন বাংলাদেশি প্রফেসর

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৪:১৩
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রফেসর মোহাম্মদ আশরাফুল আলম নতুন ধরনের এক ইলেকট্রনিক সেন্সর বানিয়েছেন, যা চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার কাজে দ্রুততার সাথে ব্যাকটেরিয়া সনাক্ত ও শ্রেণিভুক্ত করতে পারে। গত সোমবার অনলাইন প্রকাশনা 'আমেরিকান বাজার' এই তথ্য জানিয়েছে।
 
আমেরিকার পার্দু ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর আশরাফুল আলম এই সেন্সর তৈরিতে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইদা এব্রাহিমির সাথে কাজ করেন। চলতি সপ্তাহে গবেষণা পেপার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত হয়েছে।