নীলফামারীর ডোমার শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ম্যাগজিনসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। এরা হলেন, নুর ইসলাম (৪০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৪)।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজনকে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা আটক করে। এরা ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিষা গ্রামের বাসিন্দা।
নীলফামারী র্যাব-১৩ এর এএসপি মাহমুদুল হাসান জানান, পিস্তলটি আমেরিকার তৈরি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
