চ্যাট বা আলাপচারিতা আরও সহজ করতে নতুন রূপে সাজানো হচ্ছে ফেসবুক মেসেঞ্জারকে। নতুন নকশা ও নতুন কিছু ফিচার যোগ হচ্ছে এতে। নতুন ফিচারের মধ্যে রয়েছে ‘বার্থডে রিমাইন্ডারস’, ‘সার্চ বার’, ‘ফেভোরিটস’–এর মতো সুবিধা।
বিভিন্ন সেবাকে আরও সহজ ও প্রাসঙ্গিক করতে নতুন রূপে সাজানো হচ্ছে ৯০ কোটি ব্যবহারকারীর অ্যাপটি, দাবি ফেসবুক কর্তৃপক্ষের।
বার্থডে রিমাইন্ডারস জন্মদিনের বিষয়টি মনে করিয়ে দেবে। সার্চ বারে ফেসবুক মোবাইল সার্চের মতো বন্ধুদের খুঁজে বের করা যাবে। ফেভোরিটসে সেইসব বন্ধুদের দেখা যাবে যাদের সাথে কথাবার্তা হয় বেশি।
এছাড়াও নতুন আরেকটি ফিচার হচ্ছে ‘অ্যাকটিভ নাউ’। এই বিভাগে যারা অনলাইনে আছেন তাদের তালিকা দেখাবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মেসেঞ্জারে মোবাইল থেকে আসা এসএমএস সমর্থন সুবিধা যুক্ত হবে। এতে প্রচলিত এসএমএস পাওয়ার পদ্ধতিতে পরিবর্তন আসবে। বিশ্বজুড়ে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের এক হালানাগাদ সংস্করণের মাধ্যমে এ সুবিধা আনা হবে। সূত্র- এনডিটিভি।
