ফেনীতে তিন ছিনতাইকারী অস্ত্রসহ আটক

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৬:০২
ফেনী শহরের এসএসকে সড়কে পুলিশ তিন ছিতাইকারীকে অস্ত্রসহ আটক করেছে। এরা হলেন, রফিক মিয়া (২৪), মো. সালাহ উদ্দিন (২৫) ও মো. সুমন (২০)।
 
শুক্রবার ভোরে পুলিশ শহরের এসএসকে সড়কের ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাদের রিকশা ঘেরাও করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য ককটেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা শটগানের দুই রাউন্ড গুলি নিক্ষেপ করে। এতে ওই তিন ছিনতাইকারী আহত হন। এ সময় একটি একনলা বন্দুক, চাপাতি, ছোরা ও একটি খেলনা পিস্তল সহকারে তাদের আটক করা হয়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নোমান হোসেন, এসআই আলমগীর হোসেন ও একজন কনস্টেবলও এ সময় আহত হন।
 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর মোরশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।