মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। বেনীদুয়ার মিশনের ফাদার কর্নেলিউস মূর্মূ পাল পুরোহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচানা সভায় বক্তব্য রাখেন চাঁনপুকুর মিশনের ফাদার মার্ডি পাল পুরোহিত, কৃষ্ণ বল্লভ মিশনের ফাদার পাত্রাস হাঁসদা, কারিতাসের কর্মসূচি কর্মকর্তা একরামুল হক, মাঠ কর্মকর্তা খাইরুল বাশার, মো. তোজাম্মেল হক, মিসেস হোসান্না হাসদা, বিরোক এক্কা প্রমুখ। মিলনমেলায় কারিতাস সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
