শিশুদের হাতাহাতি-সংঘর্ষে অভিভাবকরা, নিহত ২

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৭:২২
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় খেলা করার সময় দুই শিশুর মধ্যে হাতাহাতির ঘটনার রেশে অভিভাবকদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মণ্ডল মিয়া (৫০) ও মোশারফ হোসেন (৫৫)। এ ঘটনায় আহত ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গোয়ালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।