নটরাজ নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৮:৫৫

মো. লুত্ফুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

 

নটরাজ নৃত্যাঙ্গনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে গত রবিবার সংগঠনের সদস্য ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে নগরীতে এক র্যালি বের করা হয়। সন্ধ্যায় কুমিল্লা টাউন হলের বীরচন্দ্রনগর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার  আবদুল্লাহ আল-মামুন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদা হায়দার জিতুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আয়েজ মাবূদ, সংগঠনের সভাপতি অভিজিত্ সরকার প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য জেলার প্রাক্তন কালচারাল অফিসার বশির-উল আনোয়ারকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে নটরাজ নৃত্যাঙ্গনের সদস্যদের মনোজ্ঞ নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।