প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে অশ্লীল ছবি ফেসবুকে, দুই যুবক গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০১৬, ২০:৩৭
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে অশ্লীল ছবি লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে শুক্রবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামের রাব্বি মন্ডলের ছেলে বায়েজিদ মন্ডল (২৮) ও একই গ্রামের খায়ের উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৬)।
 

গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, রায়েজিদ ও রুবেল তাদের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে একটি অশ্লীল ছবি লাগিয়ে নিজের আইডি ব্যবহার করে ফেসবুকে প্রকাশ করে। এই অভিযোগে শুক্রবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।