মদনে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০১৬, ২০:৪১
নেত্রকোণার মদনে মাহমুদুল হাসান(২) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। সে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সাইতপুর গ্রামের উনু মিয়ার ছেলে।
 
শিশুর নানী মালেহা আক্তার জানান, সকালে বাড়ির সামনে মায়ের সাথে গরু ঘাস খাওয়াইতে গেলে মা ফিরে আসলেও শিশুটি ফিরে আসেনি। খোঁজাখুজির পর বাড়ির সামনের ডোবায় শিশুটির লাশ পাওয়া যায়।