শায়েস্তাগঞ্জে সিএনজির ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১৮ জুন ২০১৬, ১১:১৫
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।  নিহত টুনি আক্তার (৭) লাখাই উপজেলার ভাঙ্গালপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। টুনি পরিবারের সঙ্গে উপজেলার দাউদনগর গ্রামে ভাড়া বাসায় থাকতো।
 
শুক্রবার বিকাল চারটার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের মনিকা সিনেমা হলের কাছে এ ঘটনা ঘটে।  ঘটনার পর স্থানীয়রা প্রায় ৩০ মিনিট ওই সড়ক  অবরোধ করে রাখে।
 
স্থানীয়রা জানায়, টুনি মা-বাবার সঙ্গে  হবিগঞ্জ থেকে সিএনজিতে করে শায়েস্তাগঞ্জ ফিরছিল। মনিকা সিনেমা হলের সামনে সিএনজি থেকে নামার সময় হবিগঞ্জগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।