গাজীপুরে বাস চাপায় নারী নিহত

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৪:৩৩
গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
 
চৌরাস্তার উল্কা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার রাতে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের পরনে ছিল সবুজ রংয়ের শাড়ি।
 
জানা গেছে, ওই নারী চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন 
নাওজোর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আরিফ খাঁন।