কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আহাম্মদ আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অটোরিকশার তিন যাত্রী।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ আলীর জেলার মিঠামইন উপজেলার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জেলার চামড়াঘাট থেকে ৫ যাত্রী নিয়ে ওই অটোরিকশাটি ভৈরব যাচ্ছিল। পথে কটিয়াদীর ভোগপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আহাম্মদ আলীর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে কটিয়াদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
