নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০১৬, ১২:৪৪
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের তিন দিন পর তাওহিদ (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
শিশু তাওহিদ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার কবির হোসেনের ছেলে।
 
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভির হোসেন জানান, সকালে শীতলক্ষ্যা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
গত ১৬ জুন সকালে নিজ বাড়ি নোয়াপাড়া এলাকা থেকে শিশু তাওহিদ নিখোঁজ হয়।